সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


হবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধু হত্যার অভিযোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ৪ গ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার শেরপুর টু নবীগঞ্জ আঞ্চলিক সড়কের কুর্শি পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আল্টিমেটাম দেওয়া হয়,শিগরিই ব্যবস্থা না নেয়া হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন আন্দোলনকারীরা।


এসময় গ্রামবাসী নারী-পুরুষ বিভিন্ন প্রতিবাদী ব্যানার, পেষ্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি,ষাটকাহন,নোয়াগাঁও ও ফুটারমাটি গ্রাম সহ তাদের ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক বিক্ষুব্ধ মানুষ অংশ গ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, কুর্শির বিশিষ্ট মুরব্বি গুলেমান খান, কাহার চৌধুরী, নাইম চৌধুরী,জিলাদ মিয়া, ফাহিম চৌধুরী, মাজউদ্দিন,নাজিম উদ্দিন, ষাটকাহন গ্রামের হারুন চৌধুরী, ফুটারমাটি গ্রামের রব্বুল মিয়া, নুনু মিয়া, ছনর মিয়া, কবির মিয়া,অভিনাশ সূত্রধর প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৮ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার জালালসাপ গ্রামের হোসেন মিয়ার স্ত্রী গৃহবধু সালমাকে তার স্বামীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় সালমার বাবার বাড়ি কুর্শি গ্রামের লোকজন ও তার পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ ধৌত করানোর সময়ও মহিলারা শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখেছেন বলেও তারা দাবী করেন৷ এমনকি সালমা হত্যা কান্ডের ঘটনাকে ধামাচাপা দিতে তার শশুর বাড়ীর লোকজন মোটা অংকের টাকারও প্রলোভন দেখিয়েছেন৷ এতেই স্পষ্টভাবে বুঝাযায় সালমাকে নির্মমভাবে খুন করা হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই এর আসল রহস্য উদঘাটন হবে৷ 
 এঘটনায় হবিগঞ্জ আদালতে গৃহবধুকে হত্যার অভিযোগে সালমার স্বামী সহ ১১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে অংশ গ্রহনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

1

ভাগ্নেদের হামলায় মামু নিহত

2

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

3

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

4

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির পুর্ণাঙ্গ ওয়

5

সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায়

6

বিলেতে বাঙালি মেয়ের কৃতিত্বে ছাতকের শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠান

7

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

8

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা

9

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

10

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

11

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন

12

গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

13

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

14

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

15

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

16

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

17

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

18

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

19

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

20