সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে সোমবার (২১ জুলাই) রাতে বিএনপির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আহ্বায়ক করা হয়।


তবে এর পরদিন মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আমবাড়ি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির ছয় সদস্য আবু হেনাকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান। তারা অভিযোগ করেন, আবু হেনা আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং দলের বিভিন্ন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে অতীতে আওয়ামী লীগের প্রোগ্রামেও অংশগ্রহণ করেছেন।


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ত্যাগী নেতারা মামলা-হামলার শিকার হয়েও দলের সঙ্গে ছিলেন, অথচ আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত আবু হেনা আজিজ অর্থের বিনিময়ে পদ পেয়েছেন। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে তাকে পদচ্যুত করার দাবি জানান এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। প্রয়োজনে তার বিরুদ্ধে মামলারও হুঁশিয়ারি দেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলী, সদস্য তারেক আজিজ, আলা উদ্দিন, আব্দুল গফুর খান, মকবুল হোসেন ও আবু বকর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখলাসুর রহমান তালুকদার, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা কৃষ্ণমোহন রায়, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।


আবু হেনা আজিজ এ বিষয়ে বলেন,"উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক যাচাই-বাছাই করেই আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন।"


উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার বলেন, "আমরা নিয়ম মেনে যাচাই করে কমিটি দিয়েছি। তাঁর আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রমাণিত সম্পর্ক নেই।"

তবে উপজেলা আহ্বায়ক আলতাফুর রহমান খসরু বলেন, "বলয়ভিত্তিক কমিটি হয়েছে। এটি মিজান গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি কিছুই জানি না।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

1

সংবাদ প্রকাশের পর দোয়ারায় দুই বৃদ্ধাকে অনুদান

2

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

3

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হব

4

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

5

'জনতার মুখোমুখি সালাম মাদানী'

6

দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার কার্যক

7

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

8

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

9

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

10

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

11

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা

14

অশ্রু জলে শিক্ষক মো.আব্দুর রবকে বিদায়

15

জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

16

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

17

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

18

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

19

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

20