সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাই মিলে কাজ করার আহ্বান

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা হকনগর বাজারে আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। 

  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস মিয়া। 

দোয়ারাবাজার  উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ'র সভাপতিত্বে 
বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।

  সভায় ডিসি ইলিয়াস মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান। 
একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং জনগণের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
সভা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াসহ নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। 


এসময় দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সামস উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা
খলিল আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

1

শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি

2

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

3

ওয়ার্ল্ড ভিশনের ফলজ গাছের চারা বিতরণ

4

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

5

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

6

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

7

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

8

সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

9

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

10

শাবিপ্রবিতে সুনামগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীনদের বরণ

11

তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশাল

12

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

13

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

14

সুনামগঞ্জে শর্টগানের বুলেট সহ আ*টক ১

15

সংস্কার কাজের জন্য পানি সরবরাহ কেন্দ্র বন্ধের মধ্যেও ভ্রাম্য

16

বিএসএফের গুলতে বাংলাদেশী এক গরু চোরাকারবারি নিহত

17

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

18

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

19

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

20