সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ উপজেলার উজানগাঁও গ্রামে ”কৃষি প্রযুক্তি গ্রামে” চলতি বোরো ২০২৫-২৬ মৌসুমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগমুখী পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। কৃষি উৎপাদনে সময় ও শ্রম সাশ্রয়ের মাধ্যমে ধান উৎপাদনকে আরো লাভজনক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে (৩০/১২/২০২৫ ইং) “যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন” কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ রেজওয়ান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বদরুন নেছা, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক সহকারী তৌকির আহমেদ রনি, অনিয়মিত শ্রমিম মোঃ তোফায়েল আহম্মেদ, অত্র উজানিগাওের জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মোঃ মাসুদ মিয়া সহ যান্ত্রিক পদ্ধতিতে ধান আবাদে আগ্রহী অসংখ্য কৃষক ও কৃষানী। এই কার্যক্রমের অংশ হিসাবে গত ৩০/১১/২০২৫ ইং ব্রি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র দিয়ে ট্রেতে বীজ বপন করে চারা উৎপাদন করা হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে প্রায় ০৫ একর (১৫ বিঘা) জমিতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে জমিতে ধান রোপনের কাজ সফল ভাবে সম্পন্ন করা হয়।  উদ্বোধন পরবতী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ রেজওয়ান বর্তমান সময়ে কৃষি শ্রমিকের অপ্রুতলতায় প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদন ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান আবাদ পরিবর্তিত কৃষি আবহাওয়া ও আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কৃষি সংশ্লিষ্টদের মতে,এ ধরনের কৃষিবান্ধব কার্যক্রম সুনামগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য সময়, শ্রম ও উৎপাদন ব্যয় সাশ্রয়ের পাশাপাশি অধিক ফলন অর্জনে সহায়ক হবে। এই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে হাওর এলাকার কৃষকেরা ধীরে ধীরে টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন বলে কৃষি সংশ্লিষ্টরা  অভিমত প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

1

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

2

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

3

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের ইনডোর গেমস শুরু

6

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

7

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

8

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

9

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

10

তাহিরপুরে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

11

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

12

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

13

ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

14

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

15

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্ট

16

বিলেতে বাঙালি মেয়ের কৃতিত্বে ছাতকের শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠান

17

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

18

দোয়ারায় ইউকে প্রবাসী সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

19

তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশাল

20