সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব্দ


জগন্নাথপুর প্রতিনিধি

 জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত ৮ বস্তা চাল পাচারের অভিযোগে জব্দ করেছে প্রশাসন। রোববার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় জনতা হাতে-নাতে চালসহ সংশ্লিষ্টদের আটক করলে খবর পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন ভূঁইয়া। পরে তিনি চালগুলো জব্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আনর হোসেনের লোকজন রসুলবাজারস্থ “জেরিন স্টোর” থেকে ৮ বস্তা চাল অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন। কামিনীপুর মোড়ে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর না পাওয়ায় লোকজনকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী।

পরে সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য রসুলগঞ্জ বাজারে অবস্থিত “জেরিন এন্টারপ্রাইজে” গেলে ডিলার আনর মিয়া পালিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন,

খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হতে পারে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া বলেন,

স্থানীয়দের সহযোগিতায় পাচারের সময় খাদ্যবান্ধবের ৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মূল ডিলার পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, সম্প্রতি কামিনীপুর গ্রামের বাসিন্দা আনর মিয়া রসুলগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগ পান। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দরিদ্রদের ম

1

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে দল প্রতিশ

2

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৬

3

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

4

জগন্নাথপুরে বিএনপির মিছিল সমাবেশ

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

7

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

8

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

9

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

10

বালু উত্তোলনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন

11

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

12

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

15

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক

16

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

17

পাবেল চৌধুরীর মনোনয়নে সুনামগঞ্জ-২ আসনে উজ্জীবিত বিএনপি

18

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

19

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

20