সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

‎স্টাফ রিপোর্টার
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (রবিবার) সকাল ১০ টায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। 
 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা  প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান,  সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মতিউর রহমান,  অতিরিক্ত জেলা প্রশাসক (স্হানীয় সরকার) অসীম চন্দ্র বণিক, 
অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড শেরনূর আলী,  এটিএম হেলান। এছাড়াও বক্তব্য রাখেন মৎস্যজীবি  প্রতিনিধি  আতাউর রহমান, আনোয়ার হোসেন সহ প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন 
উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম মাহফুজুর রহমান।
 সভা শেষে মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। দেশী মাছ উৎপাদনে পুরষ্কার পেয়েছেন আবু বকর, শুটকী উৎপাদনে পুরষ্কার পেয়েছেন জিল্লুর রহমান বাচ্চু, কার্প মিশ্র জাতীয় মাছ উৎপাদনে আবুল বাসার, হ্যাচারী ওনার মো মাজহারুল ইসলাম রিয়াদ, নার্সারার এর জন্য পুরস্কার পেযেছেন মো: লিটন।
সভায় বক্তারা বলেন দেশীয প্রজাতির মাছ উৎপাদনে আমাদের আরো উদ্যোগী হতে হবে। পুষ্টি, আমিষের অভাব পূরনে দেশীয় মাছের বিকল্প নেই। এছাড়াও দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ ভূমিকা রাখে। দেশের অর্থনীতি সমৃদ্ধির জন্য মৎস্যের ভঃমিকা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরবিতান সংগীত নিকেতনের দেড় দশক পূর্তি অনুষ্ঠান

1

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টার উদ্ব

2

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

3

হালুয়ারঘাট-ধারারগাঁও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যারিস্টার

4

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

5

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

6

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

7

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

8

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হব

9

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এ

10

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

11

জেলা ইউনিটের ‘মডেল ব্রাঞ্চ’র উদ্বোধন

12

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপুল ভোটে জয় লাভ করবে-কয়ছ

14

ডা. সৈয়দ মোনাওয়ার আলী: চিকিৎসা, জনস্বাস্থ্য ও মানবসেবায় এক অ

15

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

16

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

17

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

তাহিরপুরে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

20