সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’।

সংগঠনের একদল নিবেদিতপ্রাণ সদস্য আজ গভীর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

রাত বাড়ার সাথে সাথে যখন কুয়াশার তীব্রতা বাড়ছে, তখন রাস্তার পাশে আশ্রয় নেওয়া মানুষ, রিকশাচালক এবং অসহায় প্রবীণদের হাতে উষ্ণতার ছোঁয়া হিসেবে এই কম্বলগুলো তুলে দেওয়া হয়।

কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ ও সদর উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক  মো: বুরহান উদ্দিন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের ন্যায় এবারও তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা শহরের বিভিন্ন পয়েন্টে এবং অলিতে-গলিতে হেঁটে অসহায় মানুষের খোঁজ নেন এবং সরাসরি তাদের হাতে কম্বল পৌঁছে দেন।

সংগঠনের যুগ্ম-সম্পাদক আহমেদ নাফিস নোমান বলেন, "তীব্র শীতে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টার উদ্দেশ্য হলো অসহায় মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করা। আমরা চাই সমাজের সামর্থ্যবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এই শীতার্তদের পাশে এসে দাঁড়াক।"

বিতরণকালে স্কাউট সদস্যরা একে অপরের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম সম্পন্ন করেন। গভীর রাতে হঠাৎ কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা যায়।

উল্লেখ্য যে, কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে এলাকায় প্রশংসিত হয়ে আসছে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সদস্য দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার স্কাউটস প্রতিনিধি মো: লুৎফুর রহমান লাবিব, স্কাউট সদস্য আহসানুল হক রাফি, তামনুন সিদ্দিক রিজভী, সুমন তালুকদার ও অমি দাস গুপ্ত প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

1

দোয়ারায় মোবাইল চুরি’র ঘটনার জের, দুইপক্ষে সংঘর্ষে আহত ৪৫

2

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

3

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

4

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে প

5

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

6

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

7

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

8

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

9

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

10

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

11

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

12

এইচ এম পি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

13

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

14

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

15

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

16

দুলভারচরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বহু বছরের দখলবাজি, চাঁদা

17

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

18

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

19

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

20