সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা।

রোববার সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জায়ফর ইকবাল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, জিএম তাশহীজ, হোসেন আহমদ রাসেল, ব্যাডমিন্টন পরিচালক শামছুল হক, চৌধুরী শামছুল হক শিবলি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, মেধাবী ও আগামীর প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা মানুষকে সুস্থ ও সবল রাখার পাশাপাশি নেতিবাচক পথ থেকে দূরে রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

তারা বলেন, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান শুধু একটি আহ্বান নয়, এটি একটি সামাজিক আন্দোলন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণরা নিজেদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে পারে। মাদক থেকে দূরে থাকতে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।

বক্তারা এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে সমাজে সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্ম ক্রীড়ামুখী হয়ে উঠবে। এর ফলে মাদকমুক্ত সমাজ গঠনের পথ আরও সুগম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

1

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

2

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

3

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

4

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

5

বৃক্ষনিধন বন্ধেন দাবিতে আল্টিমেটাম

6

রায়পাড়া ও সোমপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি গঠন

7

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

8

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

9

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

10

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

11

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

12

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

13

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

14

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

15

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

16

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

17

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

18

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

19

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

20