সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুুিষ্ঠত হয়েছে। আজ রবিবার দুুপুরে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত, জাতীয়তাবাদি ছাতক উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা বাপ্পু রায়,তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা দেবেশ রায়, শাল্লা উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা ব্রজেশ চৌধুরী , বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা অতুল রায়, দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা পংকজ কান্তি দাস, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা এ্যাডভোকেট প্রসেজিৎ দে,ভজন দাস,রামকৃষ্ণ তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার বলেছেন আমরা জিয়ার আর্দশে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথের সৈনিক হিসেবে  এই জেলায় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়সহ উপজাতি নি-গোষ্ঠির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ  তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় উপাসনায় মন্দির,গির্জা ও পাগোটার সংস্কার করতে হলে আগামী কিছুদিনের মধ্যে জেলার ১২টি উপজেলার সবকটি জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অতি জরুরী বলে মত প্রকাশ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

1

তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতীক্ষায় দেশের গণতন্ত্রকাম

2

ফ্যাসিবাদ পতনে তাহিরপুরে বিএনপির বিজয় মিছিল

3

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

4

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

5

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

6

২০০ শিশুর জন্মদিন উদযাপন

7

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

8

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

9

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

12

১৬ দেশের ৫৮ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা রিমার্ক-হারল্যন

13

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

14

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

15

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

16

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

17

স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নত

18

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

19

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

20