সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাত্রী ছাউনি উদ্বোধনপূর্ব ইব্রাহীমপুরবাসীকে ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক


সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। ঈদকে সামনে রেখে নির্মিত এই ছাউনি ঈদ উপহার পেয়ে উল্লসিত পূর্ব ইব্রাহীমপুরবাসী।
বুধবার সকালে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি  উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, চার দশকের সাংবাদিক আকরাম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েসসহ স্থানীয় ব্যবসায়ী, পূর্ব ইব্রাহীমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খেয়া পারাপারের সময় এখানকার হাজারো শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি নিরসনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ছাউনি নির্মাণের প্রতিশ্রæতি দিয়েছিলাম। অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে পেরেছি।
তিনি বলেন, এই ছাউনিতে খেয়া পারাপারের যাত্রীরা অল্প সময়ের জন্য বসার সুযোগ পাবেন। আগে অনেক শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধ ও রোগীরা বসার জায়গা পেতেন না।এখন তারা রোদ, বৃষ্টি ও ঝড়ের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পাবেন। ঈদকে সামনে রেখে পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য এই আধুনিক ছাউনি উপহার দেওয়া হলো।
তিনি বলেন,এই ছাউনি পূর্ব ইব্রাহীমপুরবাসীর।এটা আর কারো নয়।আমরা এই ছাউনি গ্রামবাসীকে দিয়েছি।
জেলা প্রশাসক আরও বলেন, ছাউনিটির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ছাউনি বা ঘাটের আশপাশে কেউ যাতে নোংরা না করে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এখানে ছাউনির পাশাপাশি ম্যাজিস্ট্রেট ভবনও রয়েছে। তাই এলাকার নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি সতর্ক করে বলেন,কেউ উদ্দেশ্যমূলকভাবে ছাউনি বা আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকান্ড বা নোংরা পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবাইকে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ,শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পেশ করেন সাংবাদিক আকরাম উদ্দিন।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারায় চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

1

শাবিপ্রবিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সচেতনতামূলক অনুষ্

2

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

3

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত

4

শান্তিগঞ্জের দোকান থেকে ব্যবসায়ীর লা'শ উদ্ধার

5

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

6

যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

7

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

8

তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিম

9

শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

10

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

11

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

12

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

13

ভাটি বাংলার কল্যাণে এম এ লতিফ জেপিকে মনোনয়ন দেওয়ার দাবি প্রব

14

জাউয়ায় অসহায় পরিবারের পাশে ইউএনও

15

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

16

পর্যটনকেন্দ্রে মাদক কারবার, গোপন অভিযানে গ্রেফতার ১

17

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

18

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

19

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

20