সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি


স্টাফ রিপোর্টারঃ 
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের  কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  করে।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আহত জুলাই  যোদ্ধাদের সম্মাননা ও জুলাই শহীদ পরিবারের  স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জুলাই আন্দোলনে  শহীদ  পরিবারের সদস্যরা  স্মৃতিচারণ করেন।এসময় শহীদ সোহাগের মা রোকেয়া বেগম ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন,  ছাত্রজনতার আন্দোলন ঢাকার রাজপথে সোহাগ মিছিলে অংশগ্রহণ করে।ছাত্ররা যখন মাইকে ডাক দিয়েছে তখন ঘর থেকে বের হয়ে যায় ছেলে সোহাগ। দেশকে স্বাধীন করতে গিয়ে পুলিশের গুলিতে রাস্তায় প্রাণ দিতে হয়েছে। ছেলের তাজা রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে 
সেই দেশে সম্মানের শহিত চলাফেরা করার অধিকার চান তারা। আগামী বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে গড়ে উঠুক।যে দেশে আর কোন মায়ের বুক খালি না হয়।

এসময় অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান আহত ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য  সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম, পুলিশ সুপার তোফায়েল আহমেদ,  অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,সিভিল সার্জন জসিম উদ্দিন,  অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

1

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

2

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

3

শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

4

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

5

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

6

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

7

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা

8

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

9

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ

10

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

11

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

12

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

13

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

14

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

15

৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক

16

সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ পাশে দাঁড়ালেন ম

17

বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্টপোষকতা

18

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

19

প্রাথমিকের শিক্ষাই শিক্ষার্থীদের মূল শিখড়

20