সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

দিরাই প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলায় এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।


এ সময় চন্ডিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন, ইসলামী ফাউন্ডেশন দিরাই উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা নোমান আহমদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার বলেন, এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা আমাদের সমাজেরই অংশ। রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমের সুবিধা যেন এ সকল সুবিধাবঞ্চিত শিশুদের কাছেও পৌঁছায়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আজকের এই সহায়তা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এতে আছে ভালোবাসা ও যত্নের স্পর্শ।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পেছনে এই সহযোগিতা অব্যাহত থাকবে। শুধু পোশাক বা জায়নামাজ নয়, ভবিষ্যতে অন্যান্য দিক থেকেও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।



এ সময় উপস্থিত অভিভাবক, শিক্ষক ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

1

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

2

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

3

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

4

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

5

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

6

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

7

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

মধ্যনগরে তারেক রহমান'র ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

10

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

11

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

14

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

15

ধর্মপাশায় যুবদলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

16

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

17

বিলেতে বাঙালি মেয়ের কৃতিত্বে ছাতকের শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠান

18

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

19

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

20