সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা


স্টাফ রিপোর্টার 
বাংলাদেশ ভূমি অফিসার্স কল‍্যাণ সমিতি সুনামগঞ্জ জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ২ টায় সার্কিট হাউজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার।
মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ইয়াসিন আরাফাত, সদর উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আধিত‍্য পাল।
এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সার্ভেয়ার সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, সোনালী ব‍্যাংক অফিসার মো. আবুল ফজল।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল‍্যাণ সমিতির সভাপতি কাজী শামসুল হুদা শোয়েল। 
এ ছাড়াও বক্তব‍্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শওকত আলী ও মিলি রাণী নাথ। 
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল‍্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাস ও রেবুল কুমার দাস।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মরনোত্তর ও অবসরপ্রাপ্ত ৬৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। পরে অতিথিদের মধ‍্যে সম্মাননা দেয়া হয়। 

বিশেষ অতিথির বক্তব‍্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, ভূমির সেবা পেতে মানুষ যেভাবে আপ্লুত থাকে, আবেগতাড়িত থাকে, মনের ভেতর এক ধরণের তাড়না থাকে তাদের। যে আমি হয়তো এই সঠিক সেবাটি পাচ্ছি। সেবা গ্রহিতার এই বিষয়টি মনে রেখে কাজে মনোযোগী হতে হবে।
তিনি বলেন, সকলে মনে রাখতে হবে, ভূমি মন্ত্রণালয় হলো প্রশাসনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
 
প্রধান অতিথির বক্তব‍্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সরকারী স্বার্থ আছে এমন ভূমিগুলো সংরক্ষণ করতে হবে। তবে এ ক্ষেত্রে আপনাদের কেউ অংশীদার হবেন না। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতোমধ‍্যে ব‍্যবস্থা নেয়া হয়েছে। 
তিনি বলেন, সদরের ধোপাজান চলতি নদী কোনো ইজারা দেয়া হয়নি। কেউ যদি অবৈধভাবে ভোগ করে তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেবেন। 
জেলা প্রশাসক বলেন, ভূমি উন্নয়ন কর আদায়ের দাবি ছিল ৮০ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ১৭ কোটি টাকা। এই আদায়টা যদি অন্তত ৬০ কোটি টাকা হতো, তবে এটা সামঞ্জস‍্য হতো।
জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দ‍েশ‍্যে বলেন, আমরা যারা দায়িত্ব পালন করে যাচ্ছি, আমরা কখনো ভাল হতে পারছি না। হয়তোবা কাজের চাপে তেমন ভাল আচরণ করতে পারছি না। এতেই ছড়িয়ে পড়ে দূর্বনাম। আমরা সেবাগ্রহিতাদের কাছে ভাল কর্মকর্তা হতে চাই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

1

ভাগ্নেদের হামলায় মামু নিহত

2

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

3

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

4

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার ল

7

জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা

8

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত

9

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না

12

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

13

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

14

তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি লাভ

15

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

16

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

17

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসে

18

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

20