সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বর্ষায় হাওরে পানি না থাকায় নৌকা বিক্রিতে ভাটা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার

হাওরের মানুষ এখনো বলে, "বর্ষায় নাও, শুকনায় পাও" এই প্রবাদটা আজ যেন আক্ষরিক অর্থেই খালি হয়ে গেছে। কারণ, হাওরে যখন বর্ষা-বর্ষা ভাবটাই নেই, তখন 'নাও' আর 'পাও' দুটোরই দেখা মিলছে না। কিন্তু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নৌকা হাটে এবারের বর্ষায় দেখা দিয়েছে বড়সড় ভাটা। কারণ, মৌসুম শুরু হলেও হাওরে এখনও পর্যাপ্ত পানি আসেনি।


প্রতি শুক্রবার বসে প্রায় তিন যুগ পুরোনো এই নৌকা হাট। হাওর অঞ্চলের যোগাযোগ, জীবিকা ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে বজরা, হিল্লা, পাতামী ও বারকীসহ নানা ধরনের নৌকা কেনাবেচা হয় এখানে। অথচ এবছর প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় নদী-খাল-বিলের পানি শুকিয়ে গেছে। ফলে হাওর এলাকায় নৌকার ব্যবহার কমে যাওয়ায় বাজারেও ক্রেতাশূন্যতা দেখা দিয়েছে।





সরেজমিনে দেখা যায়, বাজারজুড়ে ৩-৪ শতাধিক নৌকা সাজানো থাকলেও ক্রেতা নেই বললেই চলে। আগের মতো নেই বেচাকেনার ধুম। ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন, কিন্তু দাম ও পানির অভাবে তেমন সাড়া মিলছে না।


জানা যায়, নৌকা তৈরির উপকরণের দামও বেড়েছে। কাঠের দাম বেড়ে গেছে আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ। একেকটি লম্বা নৌকা বানাতে যেখানে আগে খরচ হতো ৯ হাজার টাকা, এখন তা বেড়ে ১৫ হাজার টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে বারকী বিক্রি হচ্ছে ২০-২২ হাজার টাকায়, পাতামী ১৩-১৫ হাজার, আর খিল্লা ৫-৭ হাজার টাকায়। তবু ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লেও লাভ নেই। কারণ, উচ্চমূল্যে মানুষ নৌকা কিনছে না।


এই হাটে ভরা মৌসুমে যেখানে গড়ে ১২০০ নৌকা বিক্রি হতো, এখন তা নেমে এসেছে মাত্র ৪০০ টিতে। প্রতিসপ্তাহে গড়ে বিক্রি হচ্ছে ৫০-৬০টি, যা আগের তুলনায় অনেক কম। নৌকার পাশাপাশি বৈঠার বাজারেও ধাক্কা লেগেছে।

আজমিরীগঞ্জ থেকে আসা ব্যবসায়ী বাছির মিয়া বলেন, আগে একেক হাটে ১০০০-১২০০ বৈঠা বিক্রি করতাম, এখন তা কমে এসেছে ২০০-৩০০তে। ৬ হাতের বৈঠা আগে যেখানে ৪০০-৪৫০ টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়।



নৌকা বাজার ঘিরে অন্তত ৫০০ মানুষের জীবিকা চলে-কারিগর, কাঠ ব্যবসায়ী, বৈঠা বিক্রেতা, পরিবহন শ্রমিক ও ইজারাদারসহ অনেকে। কেউ কেউ এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে নৌকা বানিয়েছেন, কিন্তু বিক্রি না হওয়ায় তারা এখন আর্থিক চাপে পড়েছেন।


শান্তিগঞ্জের রনশি গ্রামের নৌকা ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, এবছর পানি নেই, তাই ৭০টা নৌকা বানিয়েছি, যেখানে আগে বানাতাম ১৫০-২০০টা। এই মৌসুমে এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৪০টা। সারা দিন বসে থেকেও আশানুরূপ বিক্রি হয় না। ব্যাংক ঋণে চলা এই ব্যবসায় এবার ক্ষতির মুখে।


ক্রেতাদের দিক থেকেও একই হতাশা। বরকাপন গ্রামের আজমান আলী ও রনশী গ্রামের আখলিস আলী বলেন, মাটি কাটা, মাছ মারা, ঘাস কাটা, সব কাজে নৌকা লাগে। কিন্তু পানি না থাকায় কাজও হচ্ছে না, তাই নৌকা কেনা হচ্ছে না। তার ওপর দাম বেশি, তাই হাত গুটিয়ে বসে আছি।


বাজারের ইজারাদার মুরাদ চৌধুরী ও সামছুদ্দিন সুনু বলেন, সাধারণত এক মৌসুমে যদি টানা ৫টি শুক্রবার ভালো বেচাকেনা হয়, তাহলে আমরা লাভবান হই। কিন্তু এবছর মাত্র এক সপ্তাহ কিছুটা বিক্রি হয়েছে, বাকি সব হাট একেবারেই আশানুরূপ হয়নি। তবে পানি বাড়লে নৌকা বিক্রি বাড়বে। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, আক্তাপাড়া নৌকার হাট এই উপজেলার ঐতিহ্য। এর রক্ষণাবেক্ষণ বা সম্প্রসারণে কোনো সমস্যা হলে আমরা গুরুত্ব দিয়ে দেখবো। বাজারে সোলার লাইটের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাও আছে। তবে কিছুদিনের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে নৌকা বিক্রি বাড়বে। আর ব্যবসায়ীরাও স্বস্তি পাবেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

1

জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

2

শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

3

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

4

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

5

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

6

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

7

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

8

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

9

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

10

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

11

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

12

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আনিসুল হক

13

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

14

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

15

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা আ. লীগের মুখোশধারী দো

16

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহ

17

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

18

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

19

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

20