সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে শিশুর মৃত্যু


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে মাসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে টাঙ্গুয়ার হাওড়পাড়ের ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হয় মাসুম।


নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হয় মাসুম। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমদ জানান, তিন ঘণ্টার উদ্ধার তৎপরতার পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে বাবার অনুরোধে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের স্বজনরা জানান, সিলেটের শেখঘাট নবাব রোড থেকে ২০ জনের একটি দল ‘লালন তরী’ নামে একটি হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান। এসময় মাসুম ও আরেকটি শিশু হাউসবোটের জানালার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তার বাবা পানিতে লাফ দিলেও তাকে খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবার কোনো অভিযোগ না করায় আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

1

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

2

বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

3

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

4

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

5

সমালোচনার মুখে বিএনপির কমিটি থেকে আ.লীগ নেতা বাতিল

6

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

7

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

8

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

9

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার ল

10

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

11

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

12

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

13

প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে রমরমা বালুর ব্যবসা

14

দোয়ারায় ইউকে প্রবাসী সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

15

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

19

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত প

20