সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত।



জেলা সমবায় অফিসের উদ‍্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

সভায় স্বাগত বক্তব‍্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান। 

সভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সদর উপজেলা ইউসিসি লি. সভাপতি মোহাম্মদ আলী, সুনামগঞ্জ সমবায় কর্মকর্তা কর্মচারী সমিতির সহ-সভাপতি জিতেন্দ্র সূত্রধর, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতি লি. সভাপতি মো. শাহীন আহমদ, জানিগাঁও সমবায় সমিতি লি. সভাপতি ফারুক আহমদ, ইকবালনগর মৎস‍্যজীবী সমবায় সমিতি লি. সভাপতি আতাউর রহমান, চন্দ্রমল্লিকা বহুমূখি সমবায় সমিতি লি. সাধারণ সম্পাদক মিজানুল হক সরকার, ডিডিএস সভাপতি এম. তাজুল ইসলাম তারেক।



অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মো. মাসুদ আহমদ।

সভায় বক্তারা বলেন, সাম্য ও সমতা বলতে সবাই সমান। সকলে মিলে নিজেদের উন্নয়ন করতে হবে। সততা নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়ন হবে। 

আলোচনা সভার আগে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় উত্তোলন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ শিশুর জন্মদিন উদযাপন

1

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

2

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

3

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

4

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

5

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

6

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

7

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার

8

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

9

সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

10

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

11

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

12

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

13

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

14

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

15

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

16

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

17

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

18

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার

19

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

20