সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘সবাই মিলে সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে’

প্রেসবিজ্ঞপ্তি
সরকারের প্রতিটি দপ্তর একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোন একটি দপ্তরের সেবায় বিঘ্ন ঘটলে তা সামগ্রিক সিস্টেমে প্রভাব ফেলে। কাজেই সরকারের প্রতিটি দপ্তরকে একতাবদ্ধ হয়ে একসূত্রে কাজ করতে হবে। সবাই মিলেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে। 


সোমবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটে নবযোগদানকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক এসব কথা বলেন। 
মতবিনিময় সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


বর্তমান যুগ কানেক্টিভিটির যুগ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি দপ্তরের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে হবে। তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, কাজেই জনগনকে যথাযথভাবে সেবা প্রদান করা আবশ্যিক দায়িত্ব। আধুনিক ও স্বয়ংস্বম্পূর্ণ সিলেট গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের উপর জোর দেন তিনি। এছাড়া পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো আরো আকর্ষণীয় করতে কার্যকর পদক্ষেপের কথা বলেন। পরিশেষে সিলেট শহরকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি সকলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 


মতবিনিময় সভায় আগত সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ নবযোগদানকৃত জেলা প্রশাসককে সিলেটে স্বাগত জানান। এরপর কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করে দপ্তরসমূহের সেবার মান বৃদ্ধি করার ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরেন। এছাড়া সুন্দর ও আধুনিক সিলেট গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

1

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

2

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

3

সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলায় মানববন্ধন

4

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

5

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার

6

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

7

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

8

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

9

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

10

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

11

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

12

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

13

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

16

জগন্নাথপুরের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেমের রাজকীয় বিদায়

17

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

18

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

19

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার

20