সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত


লন্ডন অফিস
মেয়র-স্পিকার, কাউন্সিলারসহ বিপুল সংখ‍্যক মানুষের অংশগ্রহনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছের সভাপতিত্বে ও নির্বাহী সদস‍্য ব‍্যারিস্টার শাহ মিছবাহুর রহমান এবং যুগ্ম সম্পাদক সবুজ মিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্টানের প্রধান অতিথি টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ, বিশেষ অতিথি হারিংঙ্গে কাউন্সিলের মেয়র আহমেদ মুন্তাকিম মাহবুব, ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম আকতার, কাউন্সিলর হুমায়ন কবির, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর লুৎফা রহমান,কাউন্সিলার মাহবুব ফারুক, চীফ এডভাইজার আহবাব মিয়া,সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্টানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল ওয়াদুদ। দোয়ায় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল‍্যান কামনা করা হয় ।
বক্তব্য রাখেন আব্দুল মালিক কুটি, প্রফেসর আং রব,জিল্লুল হক, সাহিদ আলী,আং রব,সামিম আহমদ, রুমেল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্য,উপদেষ্টা,শুভাকাংখী, সাংবাদিক,যুক্তরাজ্য বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমযানের শিক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সভার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রুপান্তরিত করে অন‍্যনা বিদেশি সকল বিমানের ওঠানামার সূযোগ করে সিলেট বাসীর প্রতি বিমানের সকল প্রকার বৈষম্য দূরীকরণের জোর দাবি জানানো হয়।
পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক (বর্তমানে বাংলাদেশে অবস্থানরত) অধ্যক্ষ জনাব মোঃ ছানাওর আলী কয়েছ ইফতার মাহফিলে আগত সবাইকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

1

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

2

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

5

পর্যটনকেন্দ্রে মাদক কারবার, গোপন অভিযানে গ্রেফতার ১

6

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মত

7

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ' এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ' শ

8

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

9

জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ বৈষম্যমু্ক্ত হবে:

10

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

11

বন্ধুদের নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কনস্টেবলের কোয়ার্টারে গৃহকর্

12

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

13

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

14

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

17

দু’জন শিক্ষক দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

18

শান্তিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

19

সকলকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান: আনিসুল হক

20