সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

 
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। 
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি দল জেলার তাহিরপুর উপজেলার  চারাগাঁও বিওপির একটি টহলদল সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব ডেটোনেটর উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় এই ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্তে তাল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছেন বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

1

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

2

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ দুই চোর আটক

3

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

4

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

5

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

8

দিরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

9

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

এডুকেয়ার মেধা বৃত্তি পরীক্ষা’র পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ

12

‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

13

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

14

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বা

15

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

16

আ.লীগ এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

17

ভাগ্নেদের হামলায় মামু নিহত

18

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

19

ভাটি বাংলার কল্যাণে এম এ লতিফ জেপিকে মনোনয়ন দেওয়ার দাবি প্রব

20