সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
নিখোঁজ হওয়ার ৩ দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যিনর্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) মরদেহ। 


শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরিফপুর এলাকায় পুরাতন সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুশতাক আহমদের মরদেহ উদ্ধার করে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। 


বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ মুশতাক আহমদের সন্ধান চেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী রুবি বেগম। 


এদিকে মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা জমিয়ত নেতাকর্মীরা। 


এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুশতাক আহমদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। 


এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংব

1

গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

2

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

3

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

4

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

5

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

6

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

7

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

8

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

9

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

10

বিএনপির ১৮ ইউনিটের উদ্যোগে মাঠের কথা শীর্ষক সমাবেশ সম্পন্ন

11

নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন

12

ছুরিকাঘাতে হত্যা, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব

13

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

14

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

15

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

৫ কোটি টাকার ভূমি ৪ মাসেও উদ্ধার হয়নি: মাসে লক্ষ টাকা রাজস্ব

18

সুনামগঞ্জে সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

19

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

20