সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দাবি

ষ্টাফ রিপোর্টার 
তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেনন, বাদাঘাট বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তারা প্রধান অভিযুক্ত সহ এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, শুক্রবার রাতেই আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি বাদাঘাট বাজারে ডাচ্-বাংলা এজেন্ট হিসেবে ব্যবসা করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে বাদাঘাট বাজারে যাওয়ার পথে আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আফতাব উদ্দিন ধারালো কিরিচ দিয়ে তার মাথায় কোপ দিলে মাথার ডান পাশে গুরুতর জখম হয়। পরে আবার কোপ দিলে তা তার ডান হাতের কনুইয়ের নিচে লাগে। এ সময় অন্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বাজারে কোনো চাঁদাবাজের স্থান নেই। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে আফতাব উদ্দিন বলেন, নূরপুর গ্রামের লিটনের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছে জানতে চাইলে দেলোয়ার হোসেন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে থানায় মামলা করেছে।

তাহিরপুর থানার ওসি  আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

1

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

2

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

3

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা

4

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

5

আবাবিল যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

6

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা

7

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

8

জমিয়েত নেতা হত্যাকান্ডে জড়িতদের আইনের ৬ দফা দাবিতে সংবাদ সম্

9

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর

12

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

13

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

14

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ৩৪ ত

15

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

16

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

17

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

18

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

19

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

20