সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

২৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে জগন্নাথপুর থানার মামলা নং-১৭, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় আসামি মনির মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ১নং কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর পুত্র। 

একই অভিযানে সিআর নং-৮/২৪ (জগঃ) মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর, ইউপি-আশারকান্দি, জগন্নাথপুরের বাসিন্দা। উক্ত মামলায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আট লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। 

অন্যদিকে, সিআর-১৫৭/২৩ (জগঃ) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজু মিয়াকেও (পিতা-আবন মিয়া, গ্রাম-বড়কাপন) ২৬ জুলাই গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, দিপংকর হালদার, নুর উদ্দিন আহমদ, শাহ আলম, রিফাত সিকদার, কবির আহমদ, এএসআই হুমায়ূন কবির বাহার ও কামাল উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ফোর্স অংশ নেন। 

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

1

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

2

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

3

দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় জেল হাজতে

4

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

5

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

6

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

7

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

8

ডিবির অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

9

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

12

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

13

হাওরে জলাবদ্ধতা ঠেকাতে ৬০ ড্রেনেজ আউটলেট, নদী-খাল পুনঃখননে ১

14

জুলাই আন্দোলনকে স্থিমিত হতে দেয়নি আমাদের সাহসী মেয়েরা: জেলা

15

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

16

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর

17

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

18

ধর্মপাশায় নবনিযুক্ত সার্কেল যোগদান

19

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৬

20