সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন করা হবে: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন,  সাংবাদিকরা হলেন শ্রমিক। তারা দেশের কল্যানে শ্রম দেন। 

তিনি বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলে পত্রিকার সম্পাদক, মালিক পক্ষের তিন জন করে প্রতিনিধি আছেন।তারা যা চাইবেন তাই বাস্তবায়ন হবে। আমি একা বাস্তবায়ন করতে পারবনা। সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সুরক্ষা আইন হচ্ছে।  শুধু সুন্দর আইন দিয়ে হবেনা, এটি বাস্তবায়ন করতে হবে।সাংবাদিকর  নিজেদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে। মনে রাখতে হবে আমরা সবজান্তা না। 

 আমি গত ১৪ বছর শুধু কথা শুনেছি,  এখন নিজে  কথা বলছি।  আশা করি সাংবাদিকদের জন্য কিছু করে যেতে পারবো।


বৃহস্পতিবার (১১  সেপ্টেম্বর) সুনামগঞ্জ  সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



বিচারপতি আরও বলেন,  দেশে সাংবাদিকদের একাধিক প্রেসক্লাব রয়েছে।  বিভাজন বেশি।ঐক্যের খুব অভাব। বিভেদ   বাদ দিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।  ঐক্যবদ্ধ না হলে কোন কিছু ফাংশন করবেনা।



তিনি আরও বলেন,  সাংবাদিকেরা রাজনীতি করেন। এটি সমস্যা না। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দলের উর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করতে হবে।


 সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সোর্স বলতে বাধ্য নন। হলুদ সাংবাদিকতা বর্জন করতে হবে। তথ্যকে হত্যা করা যাবেনা।সংবাদে উদ্ধৃতির  ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা যাবেনা। আগে সব জায়গায় সাংবাদিকদের ডাটাবেইজ হয়নি। আমি ডাটাবেইজ করে যাব।


অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে সুনামগঞ্জের  ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে সুনামগঞ্জ  জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ,  অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।

এছাড়া প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

1

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না

2

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা

3

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

4

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

5

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

6

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

7

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

8

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

9

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহ

10

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

11

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

12

মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

13

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

14

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

15

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

16

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

17

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

18

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

19

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

20