সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

 স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কতৃক ২৫ জুলাই রোজ শুক্রবার বিকেল ৩টায় সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা বাড়ি এক ধর্ম চক্রের আয়োজন করা হয়। 



সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন এর সভাপতিত্বে ও জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু'র সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের দপ্তর সম্পাদক মানিক হালদার। এছাড়া ও উপস্হিত ছিলেন সিলেট জেলা টিমের সদস্য সাগর সরকার, নীল দাস, বিষ্ণু রবিদাস রকি, সঞ্জু দাস, সৈলেন বিশ্বাস, সুনামগঞ্জ জেলা টিমের সিনিয়র সদস্য সৌরভ ঘোষ, অমি দাস গুপ্ত, সুব্রত বর্মন, আকাশ দাস, শ্রীবাস তালুকদার, সাগর দাস, শিপু দাস, লিকছন বর্মন, অনুকুল বর্মন, মৌসুমি রানী বিশ্বাস, বিশ্বকা রানী, সমর তালুকদার, যুগল বর্মন, রনি দাস, সেবক দাস প্রমুখ। 



কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব বলেন প্রতিটি জেলা ও মহানগরে একটি করে কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে থাকেন একজন টিম লিডার। আগ্রহী ব্যক্তিদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন পদে পদায়ন করা হয়। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ইত্যাদি বিভাগের জন্য আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল থাকে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। 



কেন্দ্রীয় টিমের দপ্তর সম্পাদক মানিক হালদার সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্মচক্র আয়োজন এর সুযোগ দেওয়ার জন্য এবং বলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিটি টিমে কিছু সক্রিয় স্বেচ্ছাসেবক এবং টিম লিডার থাকেন। এছাড়াও, ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন: অনাথ শিশুদের সহায়তা, অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা, শিক্ষার প্রসারে কাজ করা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচার করা, দরিদ্রদের খাদ্য সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারেই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ 'দুর্জয় দত্ত পুরকায়স্থ' কে টিম লিডার এবং সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু ও লাকী রানী চন্দকে দিয়ে ৪ সদস্যবিশিষ্ট জেলা টিম গঠন করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

1

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

2

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

3

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

4

সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

5

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দরিদ্রদের ম

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

8

আমি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছি: ন

9

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

10

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

11

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

12

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

13

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

১৬ দেশের ৫৮ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা রিমার্ক-হারল্যন

16

রেড ক্রিসেন্ট এর উদ্যোগে ৫০০ শীতবস্ত্র বিতরণ

17

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

18

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

19

সুনামগঞ্জে বসুন্ধরা সিমেন্টের আয়োজনে মেসার্স সাগর এন্টারপ্রা

20