সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংপুর ইউনিয়ন শাখা।

শনিবার (৩০ আগষ্ট) সন্ধায় উপজেলার স্থানীয়  নরসিংপুর বাজারে শিবিরের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সভাপতি আজিজুর রহমান, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা শিবিরের সেক্রেটারি মেরাজুল হক শাহিন,সাংবাদিক সোহেল মিয়া। 

নরসিংপুর ইউনিয়ন শিবিরের সভাপতি সোহেল আহমদ'র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফের  সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা হতে এসএসসি /দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী 
ছাত্রশিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ইনসাফপূর্ণ সোনার বাংলা গড়া। ছাত্রশিবির আপনাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়। মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে।

বক্তারা আরো বলেন,বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ হওয়ার জন্যে এই দেশের ছাত্রসমাজের মাঝে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। 
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যপন্থী মেধাবী তরুণরা দেশকে পরিবর্তন করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার সিদ্ধান্ত নিলে আগামী দিনে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে।

শিক্ষার্থী নুর মিয়া'র কোরআন তেলাওয়াতের মাধ্যমে  শুরু হওয়া অনুষ্ঠানে  মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

1

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

2

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

3

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

4

সুনামগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্

5

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

6

দোয়ারাবাজারে বীর মুক্তিযুদ্ধার ঘর নির্মাণে বাধার অভিযোগ, নি

7

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

8

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

9

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

10

সমালোচনার মুখে বিএনপির কমিটি থেকে আ.লীগ নেতা বাতিল

11

মানবসেবায় পিতার মতো আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব: ব

12

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

13

ভাটি বাংলার কল্যাণে এম এ লতিফ জেপিকে মনোনয়ন দেওয়ার দাবি প্রব

14

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

15

গণমিছিলে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবি

16

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

17

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

20