সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে মানববন্ধন

 
শান্তিগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর ) দুপুরের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে র‍্যালি দিয়ে মিছিল সহকারে শান্তিগঞ্জ পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
সেখানে হামলার ঘটনার বিচার দাবি করেন তাঁরা।

এই বিক্ষোভ ও মানববন্ধনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবিল চৌধুরী বলেন,‘ গতদুইদিন থেকে দেখছি আমাদের ভাই-বোনদেরকে কিভাবে হামলা করে আহত করেছে। অনেককেই ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যাল গুলো ছিল জুলাই বিপ্লবের আতুরঘর। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যদি হামলা হয় তাহলে বাংলাদেশ বসে থাকবে না। এই ঘটনার যদি দ্রুত বিচার ও নিরাপত্তাব্যবস্থা দেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোরভাবে রাজপথে নেমে আসবো।’ আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া নাইম, রিমন হোসাইন, নিশাদ ও মাহফুজা আক্তার। 

এসময় সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফ হোসাইন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিয়ান আহমেদ, সিএসই বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব রায়হান, গণিত বিভাগের জি এম তাইমুম, রসায়ন বিভাগের ইলিয়াস ইমতিয়াজ,রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমানসহ আরও মার্জিত অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

2

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

3

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

6

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

7

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ম

8

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

9

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

10

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

11

আ.লীগ এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

12

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

13

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

16

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

17

সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায়

18

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

19

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

20