সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৮ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে আহমেদাবাদ পয়েন্টের 'চৌধুরী ট্রেডার্স'-এ এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন দেখা যায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দোকানের ভেতরে ১১ ব্যারেল পেট্রোল মজুদ রাখা হয়েছে।

​অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যবসায়ী মোঃ সোহেল চৌধুরীকে (৩৫) ১০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত সোহেল চৌধুরী আহমেদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।

​আদালতের নির্দেশে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানার অর্থ পরিশোধ করেন। বর্তমানে তাকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। অভিযানকালে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় কাউন্সিলে প্রার্থীতা বাতিল

1

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

2

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

3

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

4

৫ কোটি টাকার ভূমি ৪ মাসেও উদ্ধার হয়নি: মাসে লক্ষ টাকা রাজস্ব

5

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

6

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

7

হাওরে পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক

8

শান্তিগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য কয়ছর

9

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

10

শাবিপ্রবিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সচেতনতামূলক অনুষ্

11

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

12

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

13

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

14

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

15

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

16

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

17

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

18

ধর্মপাশা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন

19

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

20