সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

বন্ধুদের নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কনস্টেবলের কোয়ার্টারে গৃহকর্মীকে দলবদ্ধ ধর্ষণ!

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক পুলিশ কনস্টেবলের সরকারি কোয়ার্টারে গৃহকর্মী তরুণীকে দুই দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কনস্টেবলের অনুপস্থিতে তার বন্ধুরা ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে রোববার (২৭ জুলাই) বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মুক্তিখলা গ্রামের ওহাব মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাবিবুর রহমান শুভ।

আদালত সূত্রে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারের একটি ভাড়া বাসায় একজন পুলিশ সদস্য তার শিশু সন্তানদের দেখাশোনার জন্য কয়েক মাস আগে এক তরুণীকে গৃহকর্মী হিসেবে রাখেন।

চলতি মাসের ১৯ জুলাই পুলিশ সদস্য বাসার বাইরে দায়িত্বে থাকার সময় জাহাঙ্গীর হোসেন তার বন্ধু ইয়াছিন মিয়া ও হাবিবুর রহমান শুভকে নিয়ে ঐ গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এরপর ২৪ জুলাই একই কক্ষে জাহাঙ্গীর পুনরায় শুভর সহযোগিতায় গৃহকর্মীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পুলিশের ওই কনস্টেবল বাদী হয়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় জাহাঙ্গীর, ইয়াছিন ও শুভ—তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন মিয়া জানান, “গ্রেফতার হওয়া দু’জনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক ইয়াছিন মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

1

ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে: মিজা

2

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মত

3

ধর্মপাশা থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ০৮ জন গ্রে

4

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতীক্ষায় দেশের গণতন্ত্রকাম

7

বিয়াম ল্যাবরেটরী স্কুলের নতুন একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস

8

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

9

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

10

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

11

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে সংবাদ স

12

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

15

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

16

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

17

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

18

ছাতকে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার

19

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

20