সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষাই শিক্ষার্থীদের মূল শিখড়

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৫২নং জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।


সোমবার  বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় জেলা প্রশাসক নিজে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সাথে পাঠদানে অংশ নেন। তিনি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ও বাংলা বিষয়ে পাঠদান করান। জেলা প্রশাসকের ক্লাস নেওয়ায় শিক্ষার্থীরা ও খুবই আনন্দিত হয়। 


পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের পড়াশোনার মান, শিক্ষকদের উপস্থিতি এবং নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন। একইসাথে, তিনি শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার জন্য আহ্বান করেন।

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের আন্তরিকতা এবং সঠিক দিক নির্দেশনার ওপর।’

এসময় তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ তৈরি করে। একইসাথে তৈরি করে একটি জাতির ভবিষ্যৎ। এই কারনেই পৃথিবীর সব দেশে প্রাথমিক শিক্ষাকে সকল নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসাবে ধরা হয়েছে। প্রতিটি শিশুর শিখতে চাওয়ার প্রবণতা, চারিত্রিক গঠন, বিভিন্ন ধরনের মৌলিক শিক্ষা ইত্যাদি সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয়। যেটি ভবিষ্যতে তাদের সারা জীবনের উন্নয়নের চাবিকাঠি হয়ে উঠে।’


পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দাপ্তরিক কাজের ফাঁকে শিক্ষার্থীদের খুঁজ খবর নিতে গিয়েছিলাম। শিক্ষার মান উন্নত করার জন্য জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

1

শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

2

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

5

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

6

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

ধোপাজান নদী থেকে বালু লুটের ঘটনায় আদালতে মামলা

9

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

10

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

11

সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমেদ

12

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার ল

13

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

14

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

15

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

16

জাতীয় নির্বাচনের জন্য ইলেকশন কমিশন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে

17

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

18

‎‎গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20