সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান


শান্তিগঞ্জ সংবাদদাতা
আজ দুপুর পর্যন্ত যার কোলাহলে মুখর ছিল পুরো বাড়ি, বিকেলের আগেই সে নিথর দেহে পরিণত হলো। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানিতে ডুবে তিন বছরের ফুটফুটে শিশু ফারহানের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে।
নিহত ফারহান শত্রুমর্দন গ্রামের খারাশাবাড়ির ওয়াসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দাদির সঙ্গে বাড়ির পুকুরঘাটে যায় ফারহান। দাদির অগোচরে পেছন দিক দিয়ে সরে যায় সে। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শুরু হলেও অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা পর বাড়ির দক্ষিণ পাশে ডুবার কচুরিপানায় ভেসে থাকতে দেখা যায় তার দেহ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রাণোচ্ছল ফারহানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা ও ফুফু। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দাদা নূর মিয়া। শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম।

খবর পেয়ে এসআই তুষারের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। ফারহানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

1

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

অশ্রু জলে শিক্ষক মো.আব্দুর রবকে বিদায়

4

ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে: মিজা

5

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

6

দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

7

বিলেতে বাঙালি মেয়ের কৃতিত্বে ছাতকের শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠান

8

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

9

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

10

শিল্পকলায অয়নৃত্য'র বর্ষার মনোমুগ্ধকর আয়োজন ‘নীল নবঘনে’

11

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

12

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

13

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

14

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই: মিফতা উদ্দিন চৌধুরী

15

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

16

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

17

জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

18

জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

19

মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ড

20