স্টাফ রিপোর্টার
এমপাওয়ার ওয়ার্ল্ড ভিউ প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপির আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের বক পয়েন্টে ৩০ জন ধর্মীয় ব্যাক্তিদের নিয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন উপ পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইমাম সমিতির সভাপতি মো.মুজিবুর রহমান।
এসময় বক্তারা বলেন, শিশুদের হাতে আগামীর বাংলাদেশ গড়তে তাদের প্রতি যত্নশীল হতে হবে।প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে সকলের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সামাজিক আচার আচরণ ভালে ব্যবহার প্রতিটি শিশুর প্রতি জাগ্রত করতে হবে।সঠিক যত্ন ও শিক্ষার মাধ্যমে দেশের সম্পদে রুপান্তর করতে হবে শিশুদের।
এসয়ম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগাম অফিসার উত্তম চক্রবর্তী, উত্তম হাওলাদার, জুনিয়র প্রোগাম অফিসার সঞ্জয় সিংহ।