সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায় আনা হোক: কয়ছর


স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রেমী গণতন্ত্রের পক্ষের শাক্তিতে জাতীয়তাবাদী দলের সদস্য হওয়ার আহবান - বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়ন বিএনপি শাখা'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি।


চিলাউরা হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ দুদু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ডা: রাজা মিয়ার সঞ্চালনায়
এসময় তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আর্দশ গড়া সংগঠন। যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী তারাই বিএনপির সাথে যুক্ত থাকবেন৷ কোনো ফ্যাসিস্ট বা আওয়ামীলীগের সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতো পারবে না।


তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী খুনি মাফিয়া সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ১৪ সালে কারচুপি নির্বাচন হয়েছে, ১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, ২৪ সালে আমি আর ডামির ভোট হয়েছে। ১৭ বছর যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট প্রয়োগ করতে পারেননি। নতুন প্রজন্ম ভোট দিতে চায়। তারা গণতন্ত্রের পক্ষের ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। 


তিনি আরো বলেন যারা অন্যায় করে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজনই সমান অপরাধী, যারা আমি-ডামী নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ও বিচারের আওতায় আনা হোক তারা ফ্যাসিস্টের দোসর।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন এর কেউনবাড়ী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব কয়ছর এম আহমেদ।


এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক জনাব আবু হোরায়রা সাদ মাষ্টার,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল খাঁন টুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাদ্দিস, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ। 


পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চিলাউরা হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু:

1

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

2

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

5

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

6

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জা

7

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

8

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

9

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

10

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

11

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

12

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

13

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

14

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রাজা’র স্বদ

15

টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা

16

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

17

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

18

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20