সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সেবা কার্যক্রম চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে আন্দোলনে নেমেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ১২তম দিনে একাডেমিক ভবনে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের তালাবদ্ধ করে রেখে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমরা ২০২৫ সাল থেকে আন্দোলন করে আসছি। কিন্তু হাসপাতাল চালু না করে আমাদের পড়ানো হচ্ছে। এ শিক্ষা আমাদের কোন কাজে আসবেনা। আমাদের শিক্ষকদের অনেক সুযোগ দিয়েছি। কিন্তু তারা আমাদের সমস্যাগুলো বুঝার চেষ্টা করেননি। কলেজ প্রশাসন আমাদের সাথে কোন বৈঠক করেননি। মন্ত্রণালয়ের সাথে আমাদের কোন বৈঠক করাতে পারেননি। তারা ব্যর্থ। শিক্ষকগন আমাদের সাথে আর্গুমেন্ট করছেন। তারা বলছেন তোমরা কি করতে পারো, করো। তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব বলেন, বৃহস্পতিবার এলে শিক্ষক কম আসেন। আজ সবাই এসে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করছেন। এমন আশ্বাসে বছর পার হয়েছে। তাই বাধ্য হয়ে একাডেমিক ভবনের গেইটে বাহির থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছি।
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বলেন, মোস্তাক আহমেদ ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের মুল দাবি দুটি ছিল এক হলো হাসপাতাল চালু ও দ্বিতীয়টি হলো শিক্ষক নিয়োগ।
গত বুধবার স্বাস্থ্যমন্ত্রনালয়ের সভায় তাদের দাবি মানা হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে আউটডোর সেবা চালু হবে। অক্টোবর মাস থেকে মেডিসিন ওয়ার্ডের মাধ্যমে ইনডোর কার্যক্রম চালু হবে। ডিসেম্বরের মধ্যে পুরোপুরি হাসপাতাল চালু হবে। এই রোডম্যাপ শিক্ষার্থীরা মানতে নারাজ। তারা শিক্ষকদের তালাবদ্ধ করে ভালো করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

1

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

2

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

3

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

4

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ স

5

তিন সন্তান-সংসার ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, দুই দিন ধরে ব

6

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে

7

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

8

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

9

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

10

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

11

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

12

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

13

যাদুকাটায় বিজিবি ও প্রশাসনের অভিযানে বন্ধ অবৈধ পাড়কাটা, স্বস

14

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

15

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

16

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

17

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

18

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

19

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

20