সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

“আমরা বিশ্বাস করি পরিবর্তনে আমরা বিশ্বাস করি সফলতায়” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তিয়ানশী বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর উদ্যোগে  এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর গোল্ডেন লায়ন লিডার ও কান্ট্রি লেভেল ট্রেইনার  মোঃ পারভেজ হোসেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর  ব্রোঞ্জলায়ন লিডার মোঃ আলম হোসাইন। কোম্পানীর এইট স্টার লিডার মোঃ আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ব্রোঞ্জলায়ন লিডার দীপঙ্কর দাস দ্বীপ,এইট স্টার লিডার মোস্তফা হোসেন,নাদিয়া বেগম,সেভেন স্টার লিডার মোছাঃ মান্না বেগম,সিক্স স্টার লিডার মোঃ সাইফুর রহমান ও মামুন হোসেন প্রমুখ।


ড্রিম টাচ উইনিং প্রসেস গ্রুপ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। তারা বলেন,বাংলাদেশে বেকারত্ব দূর করাই হলো সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে উপস্থিত জেলার বিভিন্ন টিমলিডারগন কোম্পানীকে কেন্দ্র করে তাদের কর্মতৎপরতা ও স্বনির্ভরতা অর্জনের বিভিন্ন বাস্তব কাহিনী স্বমহিমায় উপস্থাপন করেন। 


উল্লেখ্য টিয়েন্স একটি চীনা বহুজাতিক এলএলএম কোম্পানী যা স্বাস্থ্যপণ্য,খাদ্য তালিকাগত সম্পূরক এবং চাইনিজ আকুপাংচার থেরাপি সরঞ্জাম তৈরী করে। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কোম্পানী বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পণ্য সরাসরি বিক্রয় বা নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতির মাধ্যমে সরবরাহ করে থাকে। এর সদর দপ্তর চীনের তিয়ানজিনে এবং রাজধানী ঢাকার গুলশানে বাংলাদেশী  শাখার কার্যালয় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

1

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

2

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

3

শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

4

আড়াই কোটি টাকার সরকারী ৪টি নৌ এম্বুলেন্স

5

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

6

দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

7

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

8

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

9

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

10

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

11

রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ

12

ছাতকের আলী আহমদ ২দিন ধরে নিখোঁজ

13

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

14

সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলায় মানববন্ধন

15

দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় জেল হাজতে

16

তাহিরপুরে উপজেলা শিক্ষা অফিসারকে হয়রানির অভিযোগ

17

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

18

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

19

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে তালহা আলম

20