সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

ফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, ‘শান্তি ও সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ মিলেমিশে বসবাস করে। সব ধর্মই শান্তি ও সহমর্মিতার কথা বলে। প্রত্যেক ধর্ম শান্তি ও শাশ্বতের বাণী বহন করে।
’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ও উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


মাহবুবুর রহমান বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধানস্বীকৃত সব অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ দলটি। বিগত সময়ে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান বা সম্পত্তিতে হামলার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

’
৩১ দফার প্রসঙ্গ তুলে মাহবুবুর রহমান বলেন, ‘পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বিশেষ মনোযোগ দেওয়ার কথাও ৩১ দফায় উল্লেখ আছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক,২য় মো. আজিজুর রহমান, সদস্য নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

1

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

2

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

3

জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

4

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

7

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

8

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

9

পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

10

জাপাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে সরকার গঠনের সুযোগ দিতে দ

11

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

12

রেড ক্রিসেন্ট এর উদ্যোগে ৫০০ শীতবস্ত্র বিতরণ

13

বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

14

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

15

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

16

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

17

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

18

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

19

সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমেদ

20