সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন


স্টাফ রিপোর্টার
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দ্রুত বিচার আদালতে এবং আসাদুজ্জামান তুহিনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। 
শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন। 
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, স্পেশাল পিপি সাংবাদিক অ্যাড. আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি সাংবাদিক অ্যাড. আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাও. ত্বাহা হোসাইন, দৈনিক বিজয়ের কন্ঠের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।   
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি। এসময় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান।
বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের বিবেকবান মানুষকে ব্যতিত করেছেন। এটি স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার প্রতি চরম হুমকি। দেশের সর্বত্র একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। মানুষ আতঙ্কিত। 
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ—সভাপতি আকরাম উদ্দিন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীনা পাল, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল আবুল হাসান লিপন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক সজীব নন্দন দেব, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার (দোয়ারাবাজার) আশিক মিয়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এখন টিভির সুনামগঞ্জ প্রতিনিধি লিপসন আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহযোগি সদস্য ও ঢাকা পোস্টের প্রতিনিধি তামিম রায়হান, সুনামগঞ্জ প্রেসক্লাবের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য উস্তার আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য রাজু আহমদ, জেলা মহিলা পরিষদের কার্যকরী কমিটির সদস্য নিভা তালুকদার, ব্রাঞ্চ এক্সিকিউটিভ তৃণা দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি আল হাবিব, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ, তুর্য দাশ, এনটিভি ইউরোপ প্রতিনিধি জিয়াউর রহমান, সুনামগঞ্জ টুডে প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার জুনিয়া আক্তার, ইসরাত জাহান মৌ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ কবর থেকে উত্তোল

1

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

2

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

3

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলা যুবদলের বিক্ষোভ

4

সকলকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান: আনিসুল হক

5

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

7

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

8

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

9

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

10

সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত

11

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই: মিফতা উদ্দিন চৌধুরী

12

হাওরে জলাবদ্ধতা ঠেকাতে ৬০ ড্রেনেজ আউটলেট, নদী-খাল পুনঃখননে ১

13

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

14

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

15

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

16

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

17

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

18

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

19

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

20