সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন


জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে মামলা হামলা, নির্যাতনের শিকার কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪আগষ্ট) বিকেলে ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘাগটিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক  আলী হোসেন  , সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নুর আখঞ্জী,সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কিতাব আলী,  সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির, সাবেক সদস্য ফরিদ মিয়া,দিলোয়ার হোসেন,আব্দুল কুদ্দুস, গ্রীস প্রবাসী আলম মৌলা প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন, আলতাব মিয়া তালুকদার ,রমজান আলী,কলমদর আলী,তারা মিয়া, মোস্তফা, তরজুদ আলী, নিয়াম উদ্দিন, সামসুল হক,দিলদার আহমদ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। 

 মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই দলের জন্য নির্যাতিত ও মামলা-হামলার শিকার হয়েছি। আজ সেই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও লেনদেনের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই অন্যায় মানি না, মানবও না। দলের তৃণমূল নেতাকর্মীদের মতামত ছাড়াই যারা নিজের স্বার্থে কমিটি গঠন করেছেন, তারা বিএনপির আদর্শের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। আমরা চাই প্রকৃত ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠিত হোক।  দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো কমিটি গ্রহণযোগ্য হবে না। ভীমখালী ইউনিয়ন বিএনপির ঘাঁটি। অথচ আমাদের ইউনিয়নে স্বজনপ্রীতির মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বঞ্চিত করা হয়েছে আমাদের ৪ টি ওয়ার্ডকে। কোন স্বার্থের বিনিময়ে ২,৩,৬ ও ৮ নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করা হয়েছে আমরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কাছে জানতে চাই। যদি অবিলম্বে এই কমিটি বাতিল  করে পুনর্গঠন করা না হয় , আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন: উপদেস্

1

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

2

রাজারগাঁওয়ে বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ভাঙচুর

3

সুনামগঞ্জ জেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্

4

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

5

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

6

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

7

শান্তিগঞ্জে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

8

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

9

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

10

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

11

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

14

হাদিকে গুলিবর্ষণকারীকে গ্রেফতারে সীমান্তে ৪৮ বিজিবির টহল জোর

15

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

16

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

17

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

18

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বা

19

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

20