সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন

স্টাফ রিপোর্টার 
সুনামগঞ্জ-৪ সদর আসনে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল,পশ্চাৎপদ সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার জন্য সুসম উন্নয়ন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন,অতীতে সুনামগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে শহর ও গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকিকরণে বিএনপি কাজ করবে। পিছিয়ে পড়া নারীদের সাবলম্বি করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

প্রতিমাসে তারা যে টাকা পাবেন সেই টাকা দিয়ে হাঁস, মুরগি,ছাগল পালন করে পরিবারে সচ্ছলতা আনতে পারবেন। এছাড়াও পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। সোমবার (২ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামে ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য এডভোকেট শেরেনূর আলী, জননেতা নাদীর আহমদ,রেজাউল হক,মুনাজ্জির হোসেন সুজন ও নজরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা মোঃ ইসলাম উদ্দিন খান।


লক্ষনশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল ইসলাম মাসুক এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জমিয়ত নেতা আব্দুল ওয়াহাব,মুফতি মনির আহমদ,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমেদ,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুন নূর,বিএনপি নেতা মোঃ আলী হোসেন,লিলু মিয়া ও নুরুজ্জামান জুয়েলসহ স্থানীয় বিএনপি-জমিয়ত জোটের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মঈনুল মিয়া,মোঃ আতিক মিয়া,জহুরুল মিয়া,তাজির রহমান,মাসুক মিয়া,নবি হোসেন,আব্দুল মতিন,আব্দুন নুর,রুহুল আমিন,জামাল উদ্দিন,নুর উদ্দিন,জসিম উদ্দিন,আব্দুল কুদ্দুস,সুজাউর রহমান নুনু মিয়া,রেনিক মিয়া,আশরাফুল আলম,সফিকুন নুর,আব্দুল ওদুদ,জাহির আলী,আফতাব উদ্দিন,বাসির আলী আব্দুল ওয়াহাব,রুকমত আলী,জমির উদ্দিন,গোলাম রাববানী,আরিফ উল্লাহ,আলী নুর,মুক্তার আলী,সাইফুল ইসলাম,মতলিব মিয়া,লুৎফুর রহমান,নজির মিয়া,সাদিকুর রহমান,আজির মিয়া,মলয় দাস ও বিকাশ দাসসহ স্থানীয় লক্ষনশ্রী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৫/৬ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

1

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

2

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

3

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

4

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

5

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

6

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

7

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

8

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

11

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

12

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

13

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

14

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

15

জেলা প্রশাসক মহোদয়ের বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন

16

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা

17

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

18

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20