সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি


সম্প্রতি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই তৃতীয়াংশের অধিক আসন পেয়ে পাহাড়ধ্বস ও নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। আপনাকে সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে ১৮ টি আসন উপহার দেওয়া হয়েছে। এমনকি ১ টি আসন ও বিএনপি সমমনা জোট পেয়েছে। বিধায়,সিলেট  বিভাগের সনাতন সম্প্রদায় হিন্দু,  বৌদ্ধ, খ্রিস্টান,  উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও চা বাগানের শ্রমিকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
 গণতান্ত্রিক ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-  রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল,  অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন।
 আমাদের  ধারণা ১২ ফেব্রুয়ারি সিলেট বিভাগ তথা সারা  বাংলাদেশের হিন্দুসহ সমমনা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা অতীতের সকল জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড ভেঙ্গে বিএনপিকে ভোট প্রদান করেছে। আমরা স্মরণ করছি আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্র দর্শন এবং আপনার মা, গণতন্ত্রের মা ও আমাদের দেশমাতা  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা।  উনাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমরা একান্তভাবে বিশ্বাস করি।

 তথাপি, আপনার নিকট বিনীত অনুরোধ  আমাদের সিলেট বিভাগ থেকে সনাতন সম্প্রদায়ের দলীয় কাউকে মুল্যায়ন করবেন। 

শুভেচ্ছান্তে --

অশোক তালুকদার

( সিলেট বিভাগের হিন্দু,  বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও চা বাগানের শ্রমিকদের পক্ষে) 

সদস্য, আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি 
আহবায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা।
যুগ্ম আহবায়ক,  বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি,  ঢাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

1

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিয়াজুরী

2

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদ

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

'এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো'

5

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

6

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

7

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

8

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

9

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

10

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

11

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

12

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা

13

শাল্লায় চারপাশের ময়লা আবর্জনা সড়ানোর উদ্যোগ

14

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

15

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

16

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

17

ছাতকে ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে

18

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

19

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

20