স্টাফ রিপোর্টার
রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে কালীবাড়ি জেলা রেড ক্রিসেন্ট অফিসের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অসহায় হতদরিদ্র ৫০০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেন জেলার রেড ক্রিসেন্টার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল।
এসময় তিনি বলেন, সকল দুর্যোগের সাধারণ মানুষের পাশে আছে। শীতের সময় মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও রেড ক্রিসেন্ট সাধারণ মানুষের পাশে থেকে সব সময় কাজ করে থাকে। রেড ক্রিসেন্ট এর এই সেবা সব সময় অব্যাহত থাকবে সাধারণ মানুষের জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের কার্যনিবার্হী সদস্য সদস্য অ্যাড.শামসুর রহমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান, আশরাফ হোসেন লিটন, আজীবন সদস্য মো.বুরহান উদ্দিন,ইউনিট অফিসার কণিকা তালুকদার, যুব প্রধান প্রিয়াশ শ্যাম।
মন্তব্য করুন