সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

 
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়ার দুর্গাপূজা, পূজাউপলক্ষে আনন্দ উৎসব পালনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। সনাতন ধর্মালম্বীদের সকল উৎসবের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজ। ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের দুর্গোৎসব। জগন্নাথপুর উপজেলার পৌরসভাধীন পৌর এলাকায় ৭ টি,পূজা মন্ডপ এবং ৮ টি ইউনিয়নে ৩০ টি পূজামণ্ডপ, উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৭ টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা।

উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি তারা প্রতিমা নির্মাণ ও রঙের কাজে মনোনিবেশ করেছেন।

২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এ বছর দেবী দুর্গা গর্জনরত সিংহে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।

 উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বীজন কুমার দেব, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব বিভাষ দেব, পৌর কমিটির আহ্বায়ক প্রদীপ সূত্রধর, সদস্য সচিব দীপক কুমার দেব, সাংবাদিক অমিত দেব, বাচ্চু রায়, খোকন সূত্রধর, জানান উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার পূজার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া  বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে জগন্নাথপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারি থাকবে, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানা পুলিশের ইমারজেন্সি টহল টিমের পাশাপাশি নারী এবং পুরুষ আনসার সদস্যগণ উপজেলা সকল পূজা মণ্ডপে সার্বক্ষণিক অবস্থান করে পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন জগন্নাথপুর উপজেলা জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

1

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

2

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

3

দূর্গাপুজাকে ঢাল হিসেবে ব্যবহার করতে নজর দিতে হবে: হুইফ জি ক

4

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

5

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

6

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

7

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

8

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

9

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

10

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

11

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

12

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

13

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

16

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপ্র

18

পাবেল চৌধুরীর মনোনয়নে সুনামগঞ্জ-২ আসনে উজ্জীবিত বিএনপি

19

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সুনামগঞ্জের তাহমিদ আ

20