সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাহিরপুরে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

বিশেষ প্রতিনিধি
পূর্বপ্রস্তুতির মধ্যেইতাহিরপুর উপজেলায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, থানা পুলিশ ও স্বপ্নের সন্ধান যুব ফোরামের যৌথ তৎপরতায় এ বিয়ে বন্ধ করা হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন এবং স্বপ্নের সন্ধান যুব ফোরামের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় কনের পরিবারের কাছে মেয়ের বয়সের প্রমাণ হিসেবে জন্মনিবন্ধন সনদ চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে কিশোরীর মা স্বীকার করেন, তার মেয়ের বয়স মাত্র ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণির ছাত্রী।
পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিশোরীর বাবা-মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা কোনোভাবেই তার বিয়ে দেবেন না। পাশাপাশি বরপক্ষকেও আর না আসার জন্য জানিয়ে দেওয়া হয় এবং বিয়ের আয়োজন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
কিশোরীর মা জানান, তার স্বামী একজন বাকপ্রতিবন্ধী এবং জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন। মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদেশে যাওয়ার আগে তার বিয়ে দিতে চেয়েছিলেন।
বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে উপস্থিত ছিলেন স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, সহ-সভাপতি মুকছিনা আক্তার, সদস্য মানিক মিয়া, আবু সাইদ, মারিয়া আক্তার, হালিমা আক্তার, আলো আক্তার, বিউটি ও রাশিয়া আক্তার।
স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম বলেন, আমরা শিশু, কিশোর-কিশোরী ও যুবদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করি। পার্শ্ববর্তী একটি গ্রামে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করতে সক্ষম হই।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেছি। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না। এ মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিন পর গ্রীস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

1

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর শাল্লায় বিক্ষোভ

2

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

3

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

4

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

5

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

6

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

7

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ

8

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

9

সুনামগঞ্জ জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

10

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

11

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

12

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

13

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

14

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

15

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

16

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

17

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

20