সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিরাই বিএনপিতে ফের উত্তাপ, এমপিকে ঘিরে ‘সিন্ডিকেট’ অভিযোগ

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নতুন করে প্রকাশ্যে এসেছে। সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে ঘিরে ‘সিন্ডিকেট’ গড়ে ওঠার অভিযোগ তুলে সরকারি বরাদ্দ, কৃষি প্রণোদনা ও বিভিন্ন অনুদান ভাগাভাগির অভিযোগ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। একই সঙ্গে গত ৬ আগস্ট এমপির বক্তব্যেরও সমালোচনা করেন তারা।

শনিবার (৮ আগস্ট) দিরাই পৌরসভার বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈনুদ্দিন চৌধুরী (মাসুক) সমর্থিত নেতাকর্মীদের আয়োজিত সমাবেশে এসব অভিযোগ করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার সুযোগ নিয়ে তাঁর আশপাশের একটি ‘সিন্ডিকেট’ সরকারি উন্নয়ন বরাদ্দ, কৃষি প্রণোদনা ও বিভিন্ন অনুদান নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে সমাবেশে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।

উপজেলা বিএনপির সদস্য সচিব মঈনুদ্দিন চৌধুরী (মাসুক) বলেন, দলের পদধারী নেতাদের বাদ দিয়ে পিএস-এপিএস দিয়ে দল পরিচালনা করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যের বরাদ্দসহ বিভিন্ন সরকারি সহায়তা একটি সিন্ডিকেটের মাধ্যমে লুটেপুটে খাওয়া হচ্ছে।

এদিকে গত ৬ আগস্ট দিরাই থানা পয়েন্টে উপজেলা বিএনপির আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে নাছির উদ্দিন চৌধুরী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন। তিনি বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না। যারা দলের নাম ব্যবহার করে চুরি-দুর্নীতি করতে পারছে না, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ৬ আগস্টের সমাবেশই বিএনপির মূল সমাবেশ এবং ৮ আগস্ট বিএনপির নামে আলাদা সমাবেশ আয়োজনকারীরা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়।

৬ ও ৮ আগস্ট পাল্টাপাল্টি সমাবেশ এবং দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্য দিয়ে দিরাই উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্য রূপ নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত

1

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

2

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

3

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

4

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

5

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

6

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

7

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

8

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

9

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার

10

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

11

শান্তিগঞ্জে জমিয়তের গণ মিছিল ও আলোচনা সভা

12

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

13

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

14

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

15

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

16

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

17

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

18

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসে

20