সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

 
 স্টাফ রিপোর্টার
 “জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ন হউক ঘরে ঘরে”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে লিফলেট বিতরন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা,রঙ্গারচর ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারসহ জনগুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী,জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার সুৃযোগ্য পুত্র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের পক্ষ্যে দলীয় নেতাকর্মী সমর্থকরা উক্ত লিফলেট  বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন,আমিরুল ইসলাম,নিজাম উদ্দিন সরকার,ওমর আলী,খলিল রহমান শুভ,তাহমিদুল ইসলাম তাহমিদ,আব্দুল মালেক,নইমুদ্দিন আহমদ ও রাসেল মিয়াসহ ৪ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয়  সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এডভোকেট  ফজলুল হক আছপিয়ার সুযোগ্য পুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেন,আমি দেখেছি সুনামগঞ্জ ৪ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এম পি ও জাতীয়  সংসদের হুইপ এবং জজকোর্র্টের বিজ্ঞ আইনজীবী আমার পিতা এডভোকেট মরহুম ফজলুল হক আছপিয়া সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত  গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। পাশে থেকে মানুষের স্বপ্ন পুরণ করে দেখিয়ে ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবীরা রাষ্ট্র,রাষ্ট্রের  সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে সদিচ্ছা থাকলেই কাজ করতে পারে। পিতার পাশে থেকে মানুষের সেবা করার সুশিক্ষা আমি পেয়েছি। প্রত্যাশা করছি,সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের সেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিন গুলো বিলিয়ে দেব। আমার পিতার অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করার জন্য দলের নেতাকর্মীরা আমাকে উৎসাহিত করে নিজেরা এক একজন আসপিয়া ও আবিদ হয়ে সক্রিয়ভাবে সততা,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল জাতে ধানের সম্প্রসারণ প্রকল্পের সূচন

2

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

3

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

4

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

8

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

9

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

10

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

11

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে ব

14

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

15

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

16

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন

17

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

18

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

19

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

20