দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৃটিশ -বাংলাবাজার রাস্তা সংস্কার কাজে চরম অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের কাজে এমন অনিয়ম-দুর্নীতির ঘটনায় ক্ষোভে ফোঁসে উঠেছে স্থানীয় জনতা। একাধিকবার অভিযোগের পরেও অনিয়ম বন্ধ না হওয়ায় কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। পরে ঠিকাদার এসে পুনরায় কাজ চালু করলেও বন্ধ হয়নি অনিয়ম।
জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কের বাংলাবাজার হতে পাইকপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার কাজ শুরু করে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ। ১৭ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরু হওয়ার পরপরই অভিযোগ উঠে নানান অনিয়ম-দুর্নীতির। শুক্রবার স্থানীয়রা একাধিকবার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করলেও স্থানীয় এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমলে নেয়নি। শনিবার আবারো একই নিয়মে কাজ চলায়
বাধ্য হয়ে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের অনিয়মের ছবি এবং ভিডিও আপলোড করে প্রতিবাদ জানান।
একই ভাবে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে এই রাস্তায় উপজেলা পরিষদ হতে দ্বিতীয় বাজেটের ২০ লক্ষ টাকা ব্যায়ে শুরু হওয়া সংস্কার কাজ বৃটিশ হতে পাইকপাড়া পর্যন্ত রাস্তার ছনোগাঁও এলাকায় । নিয়ম অনুযায়ী রাস্তা সংস্কার কাজে খানাখন্দ গুলোতে রড,বালু আর সিমেন্ট দিয়ে ডালাই করার কথা থাকলেও এর উল্টোটা হচ্ছে এই সড়কে। রড বিহীন ডালাই, পরিমাণে সিমেন্ট কম,অপরিচ্ছন্ন মাটি যুক্ত বালু আর খানাখন্দে গুলোতে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করে রাস্তা ডালাই কাজে অনিয়ম করছে এমন তথ্যপ্রমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়রা এসে কাজ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ঠিকাদার ফখরুল ইসলাম ঘটনাস্থলে আসলে পুনরায় কাজ শুরু হয়।
সরেজমিনে গেলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,দোয়ারাবাজার উপজেলার সর্ববৃহৎ বাজার সবজির ভান্ডার।খ্যাত বাংলাবাজার ও মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টর বাঁশতলা পর্যটন এলাকায় যাতায়াতের একমাত্র সড়ক এটি।
দুই বাজেটে ৩৭ লক্ষ টাকা ব্যায়ে বাংলাবাজার -বৃটিশ সড়কের রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তা সংস্কারের মধ্যদিয়ে বাংলাবাজার ইউনিয়নবাসীর দীর্ঘ ১ যুগের দূর্ভোগের সমাপ্তি হওয়ার কথা। কিন্তু এই কাজে ব্যাপক পরিমাণে অনিয়ম-দুর্নীতির কারনে এলাকাবাসীর দূর্ভোগ আরো বাড়বে। শুধু শুধু সরকারি অর্থনষ্ট হবে বিনিময়ে মানুষের কোন উপকার হবেনা। ভবিষ্যতে আরো অন্ধকার নেমে আসবে এমন হতে চাইলে।
রিপন আহমদ ও সালেহ আহমদসহ স্থানীয় একাধিক বাসিন্দারা জানান,বৃটিশ -বাংলাবাজার সড়কের ছনোগাঁও এলাকায় সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকেই নানান অনিয়ম-দুর্নীতি শুরু হয়। একাধিকবার তাদের বলা হলেও আমলে নেয়নি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও আপলোড করেছি,দেখুন ভিডিওতে কত অনিয়ম হচ্ছে। তিনি আরো জানান,কাজে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঠিকাদার ও তার লোকজন আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
স্থানীয়রা আরো জানান,ঠিকাদারের ক্ষমতার ভয়ে কেউ অনিয়মের বিরুদ্ধে কথা বলতে চায়না। যারা এই নিয়ে প্রতিবাদ করেছে তাদের উপর ঠিকাদারের লোকজন ক্ষেপে মারমুখী হয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, স্থানীয়দের অভিযোগে ঘটনাস্থলে উপজেলা এলজিইডি অফিসের
সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জসিমকে পাঠানো হয়েছে।