সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির একাংশের মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করেছে বিএনপির একাংশের এক গ্রুপ। শনিবার বিকালে দিরাই উপজেলা বিএনপির একাংশের এক পক্ষ  মিছিল সমাবেশ করলে  ও অপর একটি গ্রুপ পাল্টা মিছিল করে। পরে ১৪৪ ধারা অপেক্ষা করে  বিএনপির একাংশের এক পক্ষ মিছিল সমাবেশও করেছে।
৮ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে এই সমাবেশের ডাক দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। 
দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ১৪৪ ধারা উপেক্ষা করে উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করেন।
বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), সমর্থিত নেতাকর্মীরা।
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে ঘিরে ‘সিন্ডিকেট’ গড়ে ওঠার অভিযোগ তুলে সরকারি বরাদ্দ, কৃষি প্রণোদনা ও বিভিন্ন অনুদান ভাগাভাগির অভিযোগ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার সুযোগ নিয়ে তাঁর আশপাশের একটি ‘সিন্ডিকেট’ সরকারি বিভিন্ন উন্নয়ন বরাদ্দ, কৃষি প্রণোদনা, ঈদের অনুদানসহ বিভিন্ন সরকারি সহায়তা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ সরকারি উন্নয়ন ও সহায়তার কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
উল্লেখ্য.-সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা গত ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে থানা পয়েন্টে সমাবেশ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

1

পিআর পদ্ধতিতে ভোট হলে জবাবদিহিতা থাকবে না: কয়ছর

2

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

5

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

6

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

7

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপুল ভোটে জয় লাভ করবে-কয়ছ

8

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

9

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও

10

তাহিরপুরে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

11

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

12

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

13

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আলোচনা সভা

16

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

19

জেলা জুড়ে সুনামগঞ্জ আনসার ভিডিপির বৃক্ষ রোপণ

20