সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল

 শান্তিগঞ্জ প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য,শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর ) দুপুর ২ঘটিকায়  শান্তিগঞ্জ বাজারের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই থেকে তিন শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও কর্মসূচি শেষে আবার স্বাভাবিক হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে  সমাবেশে বক্তব্য রাখেন— শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি, মাওলানা ইলিয়াস আহমেদ,সাধারণ সম্পাদক 
মাওলানা আব্দুল হাই,  মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, জেলা জমিয়তের অফিস সম্পাদক, মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, কামরূপদলং মাদ্রাসা; গাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা, মাওলানা আতিকুল হোসেন, যুগ্ম সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত, মাওলানা রমজান হোসাইন, সাধারণ সম্পাদক সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত, কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা, মাওলানা ছালিক বিন রফিক, সভাপতি ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা, মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ইমাম মুয়াজ্জিন পরিষদ শান্তিগঞ্জ উপজেলামাওলানা আসাদ মিয়া, প্রচার সম্পাদক সুনামগঞ্জ জেলা জমিয়ত মুফতি মোনাজ্জির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত মাওলানা জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত ও জেলা জমিয়তের সদস্য।

এছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বী মনসুর আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সুনামগঞ্জ জেলায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন নাসিম

1

মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে

2

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

3

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

4

কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম

5

তিন সন্তান-সংসার ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, দুই দিন ধরে ব

6

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

7

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

8

জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা

9

সকলকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান: আনিসুল হক

10

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

11

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

12

শাল্লায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের

13

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

14

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

15

দোয়ারায় চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

16

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

17

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

18

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

19

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ

20