সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে কুরআন বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুরআন বিতরনণ করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক সংগঠন শাহজালাল (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের  প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্সের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দীন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে ‘ইনোভা ট্রিমস অ্যান্ড ডোনেট ফর গুড’ এর পরিচালক মোহাম্মদ নূর-উন নবী উপস্থিত ছিলেন।

এতে মূল আলোচক হিসেবে আল-কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মনির উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, আল-কুরআন একাডেমি লন্ডন এ পর্যন্ত প্রায় ২০টি ভাষায় কুরআন অনুবাদ সম্পন্ন করেছে। আগামী রমজানের আগেই আরও ৫টি ভাষায় অনুবাদ শেষ হবে। ২০১০ সালে শুরু হওয়া আমাদের বিতরণ কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২৫ লক্ষ মানুষের কাছে কুরআন পৌঁছাতে পেরেছি এবং বর্তমানে ২৮টি দেশে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, বিশ্বের অনেক মানুষ এখনও কুরআনের আলো থেকে বঞ্চিত। বাংলাদেশের ২০ কোটি মানুষের মধ্যে আমরা মাত্র ১৫ লক্ষ মানুষের কাছে কুরআন পৌঁছে দিতে পেরেছি। এজন্য দোয়া চাই, আমরা যেন দেশের প্রতিটি মানুষের কাছে কুরআনের বার্তা পৌঁছে দিতে পারি।

 উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দীন চৌধুরী বলেন, যারা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা করেন, তারা অধিকাংশই ধর্মপ্রাণ। বুয়েটের দিকেও তাকালে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থী ধার্মিক। পবিত্র কুরআন অত্যন্ত মূল্যবান গ্রন্থ। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় বিশ্বব্যাপী কুরআন পৌঁছে দিতে পারি। এই মহাবিশ্বের ক্ষুদ্র পৃথিবীতে কুরআনের আগমন আমাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছে। এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে কুরআনের বাণী পৌঁছে দিতে আমাদের সবার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্

1

জামালগঞ্জে পূজামণ্ডপে সম্প্রীতির বার্তা নিয়ে বিএনপি নেতা কাম

2

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

3

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা

4

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

5

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

6

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

7

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

8

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাল

9

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ৩৪ ত

10

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

11

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

12

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

13

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

14

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

15

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

16

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

17

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

18

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

19

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

20