সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষনিধন বন্ধেন দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ—সাচনাবাজার সড়কে ৪ হাজার ৫শত বৃক্ষনিধনের প্রতিবাদে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার ভিতরে গাছ কাটা বন্ধ না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালনের আল্টিমেটাম দেয়া হয়।


শনিবার সকালে সাচনা জামালগঞ্জ সড়কে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় ঘন্টাব্যাপি চলা সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান এবং এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উক্ত সড়কে বর্তমানে সম্প্রসারণ বা উন্নয়নের কোনো কাজ নেই। অথচ বন বিভাগ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে ইতিমধ্যে ১ হাজারের অধিক ফলদ, বনজ ও ঔষধী গাছ কেটে উজাড় করছে। সওজ—এর বক্তব্য এবং বন বিভাগের কর্মকাণ্ডের এই সুস্পষ্ট বৈপরীত্য প্রমাণ করে যে, এটি উন্নয়নমূলক কোনো প্রয়োজন নয় বরং বন বিভাগের একটি অসাধু চক্র বা সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলে এই গণ বৃক্ষনিধনে মেতে উঠেছে।


বক্তাগণ, অযৌক্তিকভাবে ৪ হাজার ৫শত টি বৃক্ষ নিধনের সাথে জড়িত বন বিভাগের সিন্ডিকেট ভেঙে দিতে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমাবেশ থেকে সুনামগঞ্জ—সাচনাবাজার সড়কে গাছ কাটার চলমান সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সামাজিক বনায়নের সুবিধাভোগী দের লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দেয়া, গাছ কাটার নেপথ্যে বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পূর্বক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এবং অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনে জড়িত বন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসককে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। তাছাড়াও ইতিমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে উক্ত রুটে নতুন করে দ্বিগুণ সামাজিক বনায়ন নিশ্চিত করারও দাবী জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

জগন্নাথপুরে বিএনপির মিছিল সমাবেশ

3

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

4

দোয়ারায় ইউকে প্রবাসী সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

5

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও

6

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের ইনডোর গেমস শুরু

7

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্

8

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

9

মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ড

10

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

11

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

12

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

13

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

14

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

15

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

16

শাল্লার সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্য

17

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

18

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

19

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

20