সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন্তের সূচনা করবে : এমপি কামরুল


স্টাফ রিপোর্টার
হাওর অঞ্চলের সার্বিক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন ও গ্রামীণ ভৌত অবকাঠামো জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (ঐঅঊজচওওচ)-এর আওতায় জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ আগষ্ট (মঙ্গলবার) জামালগঞ্জের ঐতিহাসিক সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওরবাসীর জীবনমান ও যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার হাওরাঞ্চলের উন্নযনে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছে। 
তারই ফলশ্রুতিতে   "হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন্তের সূচনা হলো। বর্ষাকালে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোর যোগাযোগ সহজ করার পাশাপাশি এই প্রকল্প স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।"

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক-এর সভাপতিত্বে ও জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: প্রকল্প পরিচালক, (ঐঅঊজচওওচ) ফেরদৌস আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  (এলজিইডি), নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন স্তরের প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সাধারণ হাওরবাসী উৎসবে মেতে ওঠেন। প্রকল্পটির কাজ দ্রুত শেষ হলে জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার মধ্যকার যোগাযোগে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমেদ

1

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

2

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

3

খানাখন্দে ভরপুর, জরাজীর্ণ দোয়ারাবাজার

4

জামায়াতে ইসলামীর পৌরসভা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক

5

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

6

৫ কোটি টাকার ভূমি ৪ মাসেও উদ্ধার হয়নি: মাসে লক্ষ টাকা রাজস্ব

7

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

8

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

9

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

10

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই: মিফতা উদ্দিন চৌধুরী

11

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

12

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

13

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

14

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

15

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

16

সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নে

17

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

18

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

19

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

20